Kaya Lyrics By, Argha Dev:


কায়া (Kaya) গানটি গেয়েছেন এবং লিখেছেন, অর্ঘ্য দেব । গানটির সকল কপিরাইট “Argha Dev” এর আওতাধীন। ধন্যবাদ!!

Song Title:-
Kaya-কায়া | Argha Dev- অর্ঘ্য দেব | Official Music Video

Song Credit:-
Song: Kaya (কায়া)
Singer: Argha Dev
Album: Jijibisha
Lyrics, Tune & Composition: Argha Dev
Guitars: Antu Das.
Mastering, Bass & Percussion: Sohan Ali
Recording Production: Rupok's studio
Mixing: Rupok


Kaya Song Lyrics In Bengali:

নৈশব্দে লীন আমাদের কায়া
হেমন্ত সন্ধ্যায় জাফরান রং নিয়ে আছে,
আড়ালে পড়ে আছে
বিগত দিনের যত চিঠি
আমরা গেছি মরে!
মানুষ দুটো বেঁচে আছে। (2x)

অবিরত দীর্ঘনিঃশ্বাস বিভেদ টানে
শিহরিত হও না তুমি
আর আগুন ইশারায়!
বিহ্বল ব্যাকুলতা নেই 
বিহাগের কোন রাগে!
কাঁদলে তোমায় আজো 
গোলাপের মতো দেখায়!
আহা,
কাঁদলে তোমায় আজো 
গোলাপের মতো দেখায়।

একাটা মিথ্যে যেমন,
অনেকক্ষণ ধরে জ্বলে!
একাটা সত্য তাই দ্রুতই দংশন করে,
প্রেম-বিষে হয়তো তাই 
নীল থেকে আরও হচ্ছি নীল!
মনে হয় যেন?
উড়েই যাচ্ছি হয়ে উদ্ভ্রান্ত গাংচিল,
তোমাকে পাই না খুঁজে!
চোখ বুজে তাই গাইতে হচ্ছে গান......

নৈশব্দে লীন আমাদের কায়া
হেমন্ত সন্ধ্যায় জাফরান রং নিয়ে আছে,
ভাগ্যান্বেষণে খেলছি আমরা সাপ লুডু
পুটের অভাবে কেউ,
ঘরের কোণে পড়ে আছে!

অবিরত দীর্ঘনিঃশ্বাস বিভেদ টানে
শিহরিত হও না তুমি
আর আগুন ইশারায়!
বিহ্বল ব্যাকুলতা নেই 
বিহাগের কোন রাগে!
কাঁদলে তোমায় আজো 
গোলাপের মতো দেখায়!
আহা,
কাঁদলে তোমায় আজো 
গোলাপের মতো দেখায়।

কাঁদলে তোমায় আজো 
গোলাপের মতো দেখায়।

কায়া লিরিক্স-অর্ঘ্য দেব:

Post a Comment

أحدث أقدم